আরবীঃ
আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ
ওয়াস সালাতিল কায়িমাহ
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ
ওয়াদ দারজাতার রফিআহ
ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআত্তাহ
ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ
ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
বাংলাঃ
হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক তুমি।
সাইয়েদেনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু তা'য়ালা আলাহিস সালাম কে অসিলা ও শ্রেষ্ঠত্ব দান করো।
এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদ) উন্নীত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ।
এবং কিয়ামতের দিন তাঁর শাফাআত আমাদের নসিব করো।
নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির খেলাফ করো না।
শাফায়াত সম্পর্কে হাদীস:
সাইয়েদেনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু তা'য়ালা আলাহিস সালাম বলেছেন, "যে ব্যক্তি আযান শুনে এই দুআ পাঠ করবে, তার জন্য ক্বিয়ামতের দিন আমার শাফা‘আত ওয়াজিব হয়ে যাবে"।
No comments:
Post a Comment