Wednesday, 4 September 2019

DOUR visited Chandrima Uddan

Dour (দৌড়) 🏃‍♂️🏃‍♀️ আজকে চন্দ্রিমায় ঘুরতে গেছিলো। একগাদা নতুন মুখ, একগাদা সুপারস্টার, একগাদা পুরনো সাথী আর চন্দ্রিমা রানার্স গ্রুপ - সব্বাই মিলে মিশে একসাথে এক রানিং ট্র‍্যাকে।
Image may contain: 4 people, including Hasin Arefin Khan, people smiling, outdoor and nature
আজকে নতুন যারা এসেছেন যেমন নাজিয়াপু, নিশিপু, নকিব ভাই, নকিব ভাইয়ের বন্ধু সহ আরো যারা এসেছিলেন তাদেরকে স্প্যাশিয়াল থ্যাংকস, আপনাদের জন্যই এই আয়োজন, এই সব কিছু, এই কমিউনিটিটাকে গ্রো করানো, টিকিয়ে রাখা, সবকিছু আপনাদেরকে জন্যই এবং আপানদের হাতেই।
Image may contain: 8 people, including Sharif Ahammed, Mahfuz Shawon, Ratna Julianna Gomes, Hasin Arefin Khan and Jordge Rahman, people smiling, child, grass, outdoor and nature
আর আজকের স্পেশাল গিফট ছিলো Cdo Haseeb ভাইয়া আর Mahfuz ভাইয়ের জয়েন করাটা। এই যে সুপারস্টাররা এসছিলেন আমাদের সচল রাখতে, তাদের নিয়ে কি বলবো, তাদের দেখলেই তো মনটা ভাল হয়ে যায়। পাশ দিয়ে তাদের দৌড়ে যেতে দেখলেও তো আরো এক কিলো মেরে দেয়ার তেজ আসে। আপনাদের সংগ আর ভালবাসা যেন এভাবেই পাই সব সময়, ভাইয়ারা।
Image may contain: 2 people, people playing sport, tree, sky, grass, child, outdoor and nature
আচ্ছা, রেগুলার মুখদের নিয়ে কি বলবো এখন! আপনারা তো ফ্যামিলির মতো, থ্যাংকস দেয়া কি ঠিক হবে?
যাই হোক, ইন'শা'আল্লাহ সামনের দিনগুলোতেও দেখা হবে বন্ধুরা, ভাইয়ারা।
Just remember, our only goal is to come back again tomorrow!
জীবনটা মোটামুটি সুন্দর, তাই না?
Image may contain: 1 person, playing a sport, grass, tree, outdoor and nature

BYLC Running with Purpose - Dhaka

ছোটবেলা থেকে আত্মীয়স্বজনদের একটা কমন কথা শুনে এসছি যে বিয়ে-মিলাদ আর গেটটুগ্যাদার ছাড়া সবার সাথে দেখা হয় না। তখন বুঝতাম না, অল্প বড় হয়ে এখন একটু একটু বুঝি এই কথাটার মানেটাকে।
Image may contain: Sajjad Hossain Snigdho, Hasin Arefin Khan and Mahfuz Shawon, people smiling, people standing, shorts and outdoor
এই যে আমাদের running community-তে যারা আছেন, যারা অ্যাকচুয়ালি আমাদেরকে খুঁজে নেওয়া আত্মীয়স্বজনদের মত, যাদের সাথে চাইলেও রেগুলার দেখা করা হয় না। দেখা হয় আজকের মত এই ইভেন্টগুলাতে। তাদের জন্য একেকটা ইভেন্টকে একেকটা ফেসটিভের মত মনে হয় এখন। এই কারনেই গায়ে ডেঙ্গুর জ্বর নিয়েও মিস করতে ইচ্ছা করে না এই ইভেন্টগুলাকে। #BYLC
Image may contain: 20 people, including Khan Akter, Mehedi Hasan Shojol, Saiful Islam Shanto, Sanjay Debnath and Akash Mahmud, people smiling, outdoor
সুস্থ থাকুক এই মুখগুলা,
বেশি করে হোক এই ইভেন্টগুলা,
Image may contain: 1 person, outdoor
দীর্ঘজীবী হোক দৌড়া দৌড়ি।

A Run for Your Child - Hosted by Chandrima Runners

চন্দ্রিমা রানার্স টীমকে ধন্যবাদ আমাদের শিখিয়ে + দেখিয়ে দেওয়ার জন্য যে কত সহজে নিজেদের ইস্যুগুলা নিয়ে নিজেরাই কাজ কিভাবে শুরু করা যায়। সবকিছুর জন্য সরকার আর রাষ্ট্রযন্ত্রের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরাই উদ্যোগী হতে পারি। আর নিজেদের কাজ করার মধ্যে যে আনন্দ আছে, তা আমরা ভুলতে বসেছি! বিস্মৃত সেই আনন্দ মনে করিয়ে দিল ঢাকার ওয়ান অফ দ্যা মোস্ট এক্টিভ রানিং কমিউনিটিটা।
Image may contain: 8 people, including Uchchhas Mahmud Zakaria, Md Ali, Hasin Arefin Khan, Cdo Haseeb and Firoz Alam, people smiling, people standing and outdoor
আরেকটা বিষয়, আজকে প্রায় একই সময়ে Chandrima Runners আর RamnaRunners - চাইল্ড অ্যাবিউজ আর সেক্সুয়াল অ্যাবিউজ- দু'টা মারাত্মক ইমপর্টেন্ট ইস্যু নিয়ে দৌড়ালো, voice raise করল, দৌড়ের মাধ্যমে অন্তত নিজেদের কমিউনিটির মধ্যে থেকে এই দুইটা ইস্যু নিয়ে কাজ করা শুরু করলো। ঠিক এটাই আমাদের দেশের দৌড়ের কমিউনিটিগুলার সাকসেস। এরকম আরো চাই।
Image may contain: 10 people, including Rezaul Kabir, Firoz Alam and Hasin Arefin Khan, people smiling, people standing, selfie and outdoor
BTW, চন্দ্রিমার আজকের জার্সিটা অলরেডী আমার টপ মোস্ট ফেভ্রেট হয়ে গেছে। চন্দ্রিমাকে স্পেশাল থ্যাংকস, রানিং-এর ইভেন্টে ফার্স্ট টাইম ফুলস্লিভ টি-শার্টটা দেওয়ার জন্য। নিজের জন্য ফুলস্লীভ আর স্লীভলেস পছন্দ আমার। আমার ফেভ্রেট হতে পারে, কিন্তু হাফস্লিভ ছাড়া আর অপশন থাকে না ইভেন্টগুলাতে বেশি একটা। বুঝি যে আসলে এটা বাড়তি খরচ তাই সবার পক্ষে সম্ভবও হয় না। যাই হোক, লেস দেন এক বছরের রানিং টাইমে এই প্রথম কেউ ফুলস্লিভ দিলো। কিন্তু কাহিনী হচ্ছে এখন আর এটা এমনি এমনি পড়তে মন চাচ্ছে না, স্পেশাল রানগুলাতে দেখা হবে এই জার্সিতে।
Image may contain: Hasin Arefin Khan, smiling, riding a bicycle, tree, sky, bicycle, plant, outdoor and nature
আর, আজকে খুব বেশি ছবি তোলা হয় নি, তাই কয়েকটা ছবি কয়েকজনের কাছ থেকে কালেক্ট করে এক সাথে পোস্ট করলাম, কোনটা কার কাছ থেকে নিয়েছি মার্ক করি নি, তাই আলাদা করে ক্রেডিট দিতে পারছি না না তবে বেশির ভাগ রেজা ভাইয়ের, প্লিজ কেউ রাগ করবেন না।
Image may contain: one or more people, people standing, sky and outdoor

Saturday, 31 August 2019

Meaning of life:

If you consider eternity not to be an infinite temporal duration but the quality of timelessness, does eternity belong to those who live in the present? 
- Ludwig Wittgenstein
Image may contain: ocean, sky, outdoor and water

Monday, 1 July 2019

DOUR - Fast 5 KM - July '19

শুরু হয়ে গেছে #DOUR-এর মান্থলি আয়োজন - Fast 5KM.

সহজভাবে বললে, ছেলে আর মেয়েদের মধ্যে যে দুজন অন্য সবার চেয়ে 5KM-এ এন্ডোমোন্ডোতে বেস্ট টাইম রেকর্ড করতে পারবে, সে দুইজন জয়ী হবে। পাবে সুভেনিয়র।
কোনো আননেসেসারি রুল নাই। তারপরও কয়েকটা বিষয় বলি,
  • এই এক মাসে, যেকেউ যেকোনো সময় যেকোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন।
  • এন্ডোমোন্ডোর #DOUR-এর চ্যালেঞ্জ-এর অংশগ্রহণকারী হতে হবে। (URL: https://www.endomondo.com/challenges/40637813)
  • যতবার চান, ততবার দৌড়ান, দ্রুততম রানটা কাউন্ট হবে।
  • ম্যানুয়াল এন্ট্রি ভারচুয়াল কম্পিটিশনে কেউ কাউন্ট করে না, আমরাও আমজনতা।
  • Try and don't cheat, we are not here to police you, but we are sure you won't wanna get marked in this heavily active community.
এটা একটা সাধারন রেস, এই গরমে নিজের দিকে খেয়াল রেখে অংশগ্রহন করুন। সবাইকে শুভকামনা।

Monday, 17 June 2019

Me, Not Others

একজন মুসলমানের চাল-চলন এরকমের হয় যে, সে যদি তাঁর কোন মুসলমান ভাইয়ের দাঁড়ি বেয়ে হারাম পানির ফোটা পরতে দেখে তো তাঁর মনে প্রথমে আসবে হয়তো কেউ সেই ভাইয়ের গায়ে সেটা ঢেলে দিয়েছে।
যদি নামাযের ওয়াক্তে কোনো মুসলমান ভাইকে হাত মুখ শুকনা অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখে [ওযুর শেষে পানির লেগে থাকা অংশ না দেখতে পাওয়া] তাহলে সে ভেবে নিবে তাঁর ভাই হয়তো আগের থেকেই ওযু অবস্থায় ছিল।
যদি কোন মুসলমান ভাইয়ের মধ্যে কোন ভুল দেখতে পায় সে ধরে নিবে তাঁর নিজের দেখার ভুল। এই যখন একজন মুসলমানের চালচলনের পরিচয় তখন যদি কেউ কিছু খারাপ দেখতে পায় সেটাকে কি সে খারাপ বলবে না? বলবে। কিন্তু খারাপ কে খারাপ বলার জন্য খারাপ বিষয় টাকে মুখে উচ্চারনের কি কোনো দরকার আছে? পাশে কোনো মেয়েকে বেপর্দায় দেখলে কোনো মুসলমান ভাই সে দিকে আঙ্গুল তুলতে পারে না, বাজে কিছু বলার তো প্রশ্নই আশে না, তাঁর তো প্রথম কাজ তখন নিজের চোখের পর্দা নিশ্চিত করা।
একটা অনুরোধ, ভারতে গিয়ে বাংলাদেশি মেয়েদের বাজে অভিজ্ঞতার ঘটনা নতুন না, কিন্তু কিছুদিন আগের ঘটনায় ফেসবুক ভরে যাচ্ছে, পোস্টের সাথে থাকা ছবিটার জন্য। গতকয়েকদিনে আনফোলো আর হাইড ফোটো করতে ভালো কস্ট করতে হয়েছে। কস্ট দিয়েন না।

Saturday, 1 June 2019

Love every soul.

I love Bangladesh, India and Pakistan. Equally. Not in any order. Equally. I am the new generation. Love makes me go on. I have seen what hatred has done to these three nations. I read the same history books as you lot. It was Love, for each other, that was missing on those pages...

You can hate me for who I love. I love everything that lives. Love perseveres.