Sunday, 15 February 2026

আযানের দোয়া

আরবীঃ 

আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ

ওয়াস সালাতিল কায়িমাহ 

আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ 

ওয়াদ দারজাতার রফিআহ 

ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআত্তাহ

ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ 

ইন্নাকা লা তুখলিফুল মিআদ।


বাংলাঃ 

হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক তুমি। 

সাইয়েদেনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু তা'য়ালা আলাহিস সালাম কে অসিলা ও শ্রেষ্ঠত্ব দান করো। 

এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে (মাকামে মাহমুদ) উন্নীত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। 

এবং কিয়ামতের দিন তাঁর শাফাআত আমাদের নসিব করো। 

নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির খেলাফ করো না।


শাফায়াত সম্পর্কে হাদীস:

সাইয়েদেনা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লালাহু তা'য়ালা আলাহিস সালাম বলেছেন, "যে ব্যক্তি আযান শুনে এই দুআ পাঠ করবে, তার জন্য ক্বিয়ামতের দিন আমার শাফা‘আত ওয়াজিব হয়ে যাবে"। 

Monday, 9 February 2026

খোদা দর্শন

খোদা চিনতে চাস, হাসিন? 
খোদা চিনলে নাচ থামাতে পারবি, হাসিন? 

নামাজ-এ-মেরাজ

মেরাজ কি এক রাতের ঘটনা ছিল, হাসিন? 

মুমিন বান্দারা দুই দোস্তের মেরাজের ঠিক মাঝে

নামাজ পরছে প্রতি ওয়াক্তে

নামাজ মুমিনের মেরাজ কি এমনি বলেছেন খোদা? 

Monday, 15 December 2025

তিঁনি

কবর-কেয়ামত তো অনেক ভারী বিষয় 

তুই তারচেয়ে খুশি হয়ে যা...

তুই খুশি হয়ে থাক 

তোর মত পাপীর কবরেও তিঁনি আসবেন

ব্যাস, আগে পরে আর কিছু কি তোর লাগবে, হাসিন?  

Tuesday, 24 June 2025

A Conversation between Sheldon Cooper, Tony Stark, Captain Jack Sparrow, Dr. Gregory House, Sherlock Holmes and Chandler Muriel Bing

কনভারসেশন শুরু করবে শেলডন

শেলডন কুপারঃ "তোমরা বাকিরা কেউ তো হিউম্যান নলেজেরর কিছুই  জানো না!! নিজের কাজ-টাজ করছো ভাল কথা, কিন্তু তোমাদের একসাথে কাজ করার জন্য লিডার দরকার, টেনশন করো না, আমি তোমাদের লিডার হবো। সবাই চুপ করে বসো, আমি এগ্রিমেন্ট পেপার বানায়ে আনছি।" 

টনি স্টার্কঃ "ক্লিয়ারলি, এখানকার সবচেয়ে বড় গাধা টা হচ্ছো - তুমি। তুমি জানই না এই টীম চালাতে কত খরচ হবে, স্টার্ক ফাউন্ডেশনের নাম শুনেছো তোমরা? ..." 

টনির এই ফুটানির আলাপ থামিয়ে দিয়ে জ্যাক স্প্যারো, বলবে, "তোমরা তোমাদের মত টাইম এঞ্জয় কর। আমার একটা কাজ মনে পরেছে... কাজের পর তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে, savvy?" বলে সবার আগে রুম থেকে বের হয়ে যাবে জ্যাক স্প্যারো। 

এটা শুনে হাউজ উঠে দাঁড়িয়ে কথা শুরু করতে যাবে তখনই রুমের সাইড থেকে শেরলক ভারি গলায় বলা শুরু করবে, "তোমাদেরকে এখানে কে ডেকেছে? লন্ডনের রাস্তা চিনো না তোমরা এসছো জিনিয়াস সাজতে?! মেমোরি ক্যাসল আছে তোমাদের কারো?" 

কেউ কিছু বুঝার আগে শেলডন হাত তুলে লাফানো শুরু করবে। ওর চোখে মুখে উত্তেজনা, মুচকি মুচকি হাসি দিয়ে সবার দিকে তাকাতে থাকবে ও - লাইফে প্রথমবার নিজের লেভেলের মানুষদের কাছে পেয়েছে ও। শেলডনের মন অনেক ভাল আজকে। 

টনিকে দেখেই বুঝা যাচ্ছে, এটা ডেভেলপ করতে কয়দিন লাগবে সেই হিসাব করা শুরু করেছে ও। 

লাঠিয়ে ভর দিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা হাউজ এবার কম্যান্ডিং সুরে বলা শুরু করবে- 

হাউজ: "তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমার ওয়াইট বোর্ডের দিকে ঘুরে বসো। আজকে তোমাদের শিখাবো জিনিয়াসদের নিয়ে কিভাবে টীম বানাতে হয়। টনি, তুমি জ্যাক স্প্যারোর ইউরিন স্যাম্পল কালেক্ট করতে যাও, ওর কাছে চাইতে পারবা না - ওকে তোমরা চিনো না - বিরাট প্লটিবাজ। ওর বাসা খুঁজে বের কর। যাও, যাও, দেরী কর না, জলদি যাও। আর বাকিরা তোমরা কেউ কাডির দিকে তাকাবা না। আর শেলডন, তুমি আমার বোর্ডে হাত দিবা না মিয়া, নিজের চেয়ার নিয়ে খুশি থাকো। 

এইভাবে কনভারসেশন চলতে থাকবে। 

চ্যান্ডলার চেয়ারে হেলান দিয়ে অন্যদের কনভারসেশন শুনবে, কনভারসেশনের মাঝের নীরব টাইমগুলাতে এমন এমন লাইন বলবে যা শুনে বাকিদের অর্ধেকের চিন্তার ধারা ছুটে যাবে, আর বাকি অর্ধেক শুনে চোখ ছোট-ছোট করে জাস্ট লুক দিবে। চ্যান্ডলার এটাতে আর বেশী মজা পাবে, লাস্ট পার্সন ট্যু লিভ দ্যা রুম হবে চ্যান্ডলার

Wednesday, 20 November 2024

খোদা প্রেম বাদ দিয়ে জান্নাত?

মোল্লাদের কাছে যাস না হাসিন 

ওরা খোদা প্রেম বাদ দিয়ে জান্নাত বেচায় ব্যস্ত। 

Wednesday, 27 December 2023

দীদার-এ ইশক্ব

খোদার নামায, খোদার নামায করে মরলা সারা জীবন, মোল্লা, 

খোদার নামায করে মরলা... সারা জীবন... মোল্লা, 

খোদাকেই না দেখলা, তো কার নামায পড়লা?

বেহশের আনন্দ বাহশির মাঝে নেই।

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো এই অধমের

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো... এই অধমের

আজো মরছে এই অধম বেহশ না হতে পারার দহনে। 

বিলীন আর কি হবো, যুদা কখন হলাম?

আমি, আমি হতে চেয়ে তোমাকে পাই নি,

আমি, আমি হতে চেয়ে... তোমাকে পাই নি,

কিন্তু তোমাকে কাছে পেয়ে আমি আর আমি হতে চাই নি।"

Friday, 28 April 2023

ChatGPT Prompt: Tour Plan

Prompt: 

Generate a table of 4 columns with Name, Location, Description of 100 words. Best times to visit. Based on 5 places to visit in Dhaka with my wife. Audience: FnF, Age: 18-30, Tone: Casual. Make it catchy. 

ChatGPT:

Certainly! Here's a table of 5 romantic places to visit in Dhaka with your wife, perfect for a memorable trip with your loved one. This table is ideal for your FnF with a casual and catchy tone, aged 18-30:

NameLocationDescriptionBest times to visit
Lalbagh FortOld DhakaTravel back in time to the Mughal era at Lalbagh Fort, a magnificent 17th-century palace that exudes grandeur and romance. Explore the ornate gardens, marvel at the stunning architecture, and soak in the history.October to March
Baldha GardenWariGet lost in the beauty of nature at Baldha Garden, a botanical wonderland that's a feast for the senses. Admire the exotic plants and flowers, stroll along the paths, and listen to the birds sing.October to February
Ahsan ManzilOld DhakaStep into a fairytale at Ahsan Manzil, a palace that was once home to the Nawab of Dhaka. Wander through the opulent halls, gaze at the stunning chandeliers, and feel like royalty.November to February
Dhaka Boat TourBuriganga RiverSail away into the sunset on a romantic boat tour of Dhaka's rivers. Admire the city skyline, watch the locals go about their daily lives, and feel the wind in your hair.November to February
Bistro EGulshanine and dine your way to your partner's heart at Bistro E, a chic restaurant that serves delicious food and drinks in a cozy ambiance. Try the local delicacies, sip on a cocktail, and enjoy the view.All year round

There you have it - five enchanting places in Dhaka that are perfect for a romantic getaway with your wife. Whether you're history buffs, nature lovers, or foodies, these places will create lasting memories for both of you. So grab your loved one, hold hands, and let Dhaka be your love story!

Saturday, 18 March 2023

একটি পরীক্ষায় ১০০ টি প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের মান ১, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কত উপায়ে ৫ নম্বর পাওয়া যায়?

Problem: 

একটি পরীক্ষায় ১০০ টি প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের মান ১, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কত উপায়ে ৫ নম্বর পাওয়া যায়?


Solution:

১. ৫ টা সঠিক। 100C5=a1

২. ৬ টা সঠিক ৪ টা ভুল = 100C6*94C4=a2

৩. ৭ টা সঠিক ৮ টা ভুল = 100C7*93C8=a3

.....

X= 100Cn*(100-n)Cx [n+x=<=100]

n=corrcet

x=incorrect

এখান থেকে জেনারেল ফর্ম বের করতে পারলেই হয়ে যাবে

Ans:a1+a2+a3+

Thursday, 15 September 2022

LinkedIn Ad Campaigns:

 

1. Awareness: Brand Awareness

Outcome: Increase in visibility & share of voice

Metrics: 

  • Impressions & Reach

2. Consideration: Website visits, Engagement, VIdeo views

Outcome: Deeper engagement that builds a relationship

Metrics: 

  • Website visits
  • Engagement with posts
  • Video views

3. Conversions: Lead generation, Talent leads, Website conversions

Outcome: Significant next steps that lead to purchase decisions

Metrics: 

  • Website conversions
  • Lead generation forms

Saturday, 20 August 2022

Race Review: Marine Drive Ultra

মেরিন ড্রাইভ রোডটাকে বছরে একটা দিন যদি শুধু রানারদের জন্য রিজার্ভ করে দেওয়া যেত তাহলে এই রাস্তাটা লন্ডন, বার্লিন, নিউ ইয়োর্ক, বস্টন, শিকাগো, টোকিও বা মুম্বাই ম্যারাথনগুলার মত পুরা দেশটাকে প্রোমোট করতো। বাইরের দেশগুলা থেকে রানাররা আসতো একদিকে দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আরেক দিকে গাঢ় সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে দৌড়াতে। পর্যটনখাতে কি বিশাল কন্ট্রিবিউশন শুরু করতে পারে এই মেরিন ড্রাইভ কল্পনা করতেও ভালই লাগে।

এই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে বাংলাদেশে আল্ট্রা ম্যরাথন নামের প্রতি সুবিচার করা ইভেন্ট অর্গানাইজ করে আসছে Travelers Of Bangladesh (TOB)। রানার হিসেবে গত ২ বছরে ২টা ইভেন্টকে মার্কিং করার চেষ্টা করছি,

মার্কিংঃ

1. Registration Process: 5/5

2. Communication:  5/5

3. Kit Distribution: 5/5

4. Bag Deposite Support: 5/5

5. Changing & Prayer Facility: 5/5

6. Toilet Facility: 5/5

7. Volunteer Support (overall): 5/5

8. Route Plan: 5/5

9. Route Controlling: 2/5

10. Direction and Challenges Marking: 5/5

11. On-Track Support: 5/5

12. Hydration Support: 5/5

13. Med Support: 5/5

14. Weatherwise Plan: 4/5

15. Waste Management Plan: 5/5

16. Start & Finish Line Plan: 4/5

17. Honourary Plans: 5/5

18. Snacks and Medal Distribution: 5/5

19. Photography and Photo Session Facility: 5/5

20. Overall Race Direction: 4/5

Total: 94/100


+:

+ রাস্তাটা 🤩🤩🤩

+ ভলেন্টিয়ার সিলেকশন, রানার/সাইক্লিস্টদের নিয়ে very well groomed ভলেন্টিয়ার টীম বানায়,

+ শুরুতে+শেষে+হাইড্রেশন পয়েন্টগুলা সুপার well planned,

+ দেশের রেসগুলার মধ্যে সবচেয়ে ডাইভার্সড পার্টিসিপেন্স পাবেন আশেপাশে,

+ ওভার ইমেইল+ফেসবুক পেইজে রেগুলার রেস প্ল্যানিং গাইড শেয়ার করেন।

-:

- রেস ডে তে রাস্তাটাকে রিজার্ভ করতে পারে নি এখন পর্যন্ত, এটা হওয়াটা খুব জরুরী। Marine Drive Ultra ব্র্যান্ড পজিশনটার ভবিষ্যৎ এটার উপরে ডিপেন্ড করছে। 

Suggestion:

১। প্রথম ইভেন্টের রেসের ডেট (সিজন ওয়াইজ), স্টার্টিং টাইম (যত ভোরে পসিবল) বেটার ছিলো।

২। ছবিগুলা একটু জলদি জলদি যদি পাওয়া যেত।

Comment: জীবনে একবার হলেও এই রাস্তা দিয়ে দৌড়ানো উচিত।

বিঃদ্রঃ লাস্ট ইভেন্ট শেষের পর হাইড্রেশন ব্যাগটা খুঁজে পাই নি। 

#MDU #মেরিনড্রাইভআলট্রা #marinedriveultra

Race Review: DURC 10K Night Run 2022

নববর্ষে, মাঝরাতে দৌড়ের নতুন এক্সপেরিয়েন্স। জোস একটা ইভেন্ট গিফট করার জন্য Dhaka University Runners Community - DURC কে ধন্যবাদ।

মার্কিংঃ

1. Registration Process: 5/5

2. Schedule Maintened: 4/5

3. Kit Distribution: 5/5

4. Bag Deposite Support: 4.5/5

5. Changing & Prayer Facility: 4/5

6. Porta Party (portable toilet): 4/5

7. Volunteer Support (overall): 5/5

8. Route Plan: 4/5

9. Route Control Plan: 4/5

10. Direction and Challenges Marking: 5/5

11. Loop Marking Plan: 4/5 

12. Hydration Support: 5/5

13. Med Support: 4/5

14. Weatherwise Plan: 2/5

15. Waste Management Plan: 4/5

16. Start & Finish line Plann: 5/5

17. Honourary Plans for Podium Finishers: 5/5 (as per pre-declaration)

18. Snacks and Medal Distribution: 5/5

19. Photography and Photo Session facility: 5/5

20. Overall Race Direction: 4.5/5

Total: 88/100

Comment: খুবই রানার ফ্রেন্ডলি অর্গানাইজার টীম। প্রতিবছর ইভেন্টটা হলে ভালই হয়।

Suggestions:

* ওয়েদার অনুযায়ী শেড বা এই জাতীয় প্ল্যান থাকা ভাল,

* পোর্টেবল টয়লেটগুলা আলোর সুবিধা থাকলে ভাল (আমি মিস করেছি কিনা জানি না)।

দুঃখ-চক্রঃ

 

দুঃখ-চক্রঃ
সমস্যা লেভেল ১ঃআপনি একটা বিষয় পারেন না।
সমাধানঃঅপশন ১ঃ বিষয়টা পারে এমন কাউকে হায়ার করবেন।
অপশন ২ঃ (এবং/অথবা) সম্ভব হলে বিষয়টা আপনি নিজেই শিখে নেবেন।
সমস্যা লেভেল ২ঃআপনি একটা বিষয় পারেন না কিন্তু ব্যাপারটা আপনি মানতে রাজি না।
সমাধানঃঅপশন ১ঃ আপনার বিশ্বাসভাজন কাউকে দিয়ে আপনাকে বুঝানোর চেষ্টা করতে হবে যে সমস্যা একটা দেখা দিয়েছে এবং এটার সল্যুশন দরকার।
অপশন ২ঃ সমস্যাটাকে পুরাপুরি পাশ কাটিয়ে যাওয়া যায় কিনা খতিয়ে দেখা
সমস্যা লেভেল ৩ঃক> আপনি একটা বিষয় পারেন না,
খ> আপনি জানেন যে বিষয়টা আপনি পারেন না,
গ> আপনি প্ল্যান করে টীমের সবাইকে ব্যতিব্যস্ত রেখে মানসিকভাবে অসুস্থ বানিয়ে রাখছেন যেন কেউ বুঝতে না পারে যে আপনি সেই বিষয়টা পারেন না।

আপনার স্ট্র্যাটেজী হচ্ছে সময়গুলা পার করে দেওয়া আর আশায় বসে থাকা যে টীমের মধ্যে কেউ না কেউ প্যারা খেতে খেতে একটা উপায় বের করে প্রোজেক্টটা তুলেই ফেলবে। মিনওয়াইল, বেশির ভাগ মানুষ ভুলেই যাবে যে সমস্যাটা কখনো বিদ্যমান ছিলো।
সমাধানঃআপনার চিকিৎসার প্রয়োজন।



Ratna Eulogy

সাইকেলিং জন্য আলাদা লেন (শোল্ডার) এখন সময়ের দাবী। 

সাইকেল যারাই জীবনে একবারও চালিয়েছেন তারা এই জিনিসটা অন্তত বুঝেন যে শরীর-ইঞ্জিন দিয়ে চালানো এই যানটা কখনোই বাস আর গাড়ীর সাথে রাস্তার লেন শেয়ার করতে পারে না, এমন কি রিক্সা-ভ্যানগাড়ির সাথেও না। 

যারা দেশের একটিভ মানুষদের টুকটাক খবর রাখেন তারা সবাই হয়তো চিনবেন এই আপুটাকে, দেশে-বিদেশে পর্বত বিজয় করে আপনাদেরই বাংলাদেশের পতাকা উড়িয়ে আসা তার রেগুলার কাজ ছিলো, আজকে সকালেই হাতিরঝিলে রানিং শেষ করে চন্দ্রিমার পাশের রোড দিয়ে ফেরার পথে একটা এক্সিডেন্ট আমাদের কাছ থাকে এই আপুটাকে নিয়ে চলে গেলো। 

সাইকেলটার চাকা দুইটা দেখলেই বুঝবেন ধাক্কাটা কোন দিক দিয়ে এসছিলো, আপুটার করার কিছু ছিলো কি না নিজেরাই বুঝতে পারবেন। 

ঢাকায় সাইকেলিস্ট বাড়ছে এখন, এটা সরকার এবং আমাদের জন্য সুখবর হতে পারতো যদি সাইকেলিস্টদের জন্য শহর জুড়ে লেন আলাদা করা থাকতো। 

কিন্তু আমাদের কথা শুনবেই বা কে? এই আজব দেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের দাম এই দেশ কবেই বা দিতে পেরেছে?

Rest in peace now, আপু, এই দেশ তোমার যোগ্য ছিলোই না কোনো দিনো। 

Saturday, 28 May 2022

Species Words: Animal

  1. Anserine - geese
  2. Aquiline - eagle
  3. Assinine - donkey
  4. Bovine - cattle
  5. Cancrine - crab
  6. Canine - dog
  7. Cervine - deer
  8. Corvine - crow
  9. Equine - horse
  10. Elapine - snake
  11. Elaphine - deer
  12. Feline - cat
  13. Hircine - goat 
  14. Leonine - lion
  15. Leporine - rabbit, hare
  16. Lupine - wolf
  17. Murine - rodent
  18. Pavonine - peacock
  19. Piscine - fish
  20. Porcine - pig
  21. Rusine - deer
  22. Serpentine - snake
  23. Ursine - bear
  24. Vulpine - fox

Tuesday, 12 April 2022

Dour Live: Questionnaire

১। রেসের দিনের সময় সূচী প্ল্যান
* কয়টায় শুরু হতে পারে


২। কিট ডিস্ট্রিবিউশন

* জার্সি প্ল্যান


৩। ভলেন্টিয়ার কত জন + পজিশন প্ল্যান


৪। স্টার্ট আর ফিনিশ লাইন কোথায় + প্ল্যান

* একই পয়েন্টে স্টার্ট+ফিনিশ কিনা

* ব্যাগ রাখা যাবে কিনা

* সাইকেল রাখা যাবে কিনা

* ডেজিগনেটেড রেস ডিরেকটর কে/কারা


৫। রুট প্ল্যান 

* ভেইকেল কন্ট্রোল প্ল্যান 

* রুট পার্মিশন 

* ডিরেকশন মার্ক

* লুপে/টাচ অ্যান্ড ব্যাক পয়েন্টে প্ল্যান

* ডিটেইলস


৬। হাইড্রেশন পয়েন্ট প্ল্যান

* মেডিক টীম প্ল্যান

* ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান

* ওয়েদার প্ল্যান


৭। পোডিয়াম হোলাডারদের সম্মানে কি কি প্ল্যান থাকছে


৮। ইভেন্টের একেবারে শেষ রানারটার জন্য-

* হাইড্রেশন পয়েন্টগুলার প্ল্যান ,

* ফিনিশ লাইনে welcome করার  প্ল্যান


৯। সমাপনী প্ল্যান

* ডিস্ট্রিবিউশন প্ল্যান-

- মেডেল/ক্রেস্ট 

- সার্টিফিকেটের 

- স্ন্যাকস/হাইড্রেশন ডিস্ট্রিবিউশন প্ল্যান

* মাইক সেশনঃ অতিথি কারা 


১০। কয়টার মধ্যে প্রোগ্রাম শেষ হতে পারে?

Monday, 1 March 2021

হুব্ব আর ইশক কি এক জিনিস?

আল্লাহ তুমি ডেকেছো
তুমি বলেছো
তাই নাচছি আমি
আমি কি আর নাচতে জানি!

Monday, 15 February 2021

পিঁপড়ার ডায়েট টেস্টিং।

যারা গতকালকের স্ট্যাটাসে পিপড়ার ফুড প্লেস ডায়েটিং [ http://goo.gl/k02g21 ] নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন তাদের কে উত্তরটা আজকে জানাতে পারবো মনে হচ্ছে।
🙂
অন্তত সারা ঘরে খাবার ছিটিয়ে আর ১টা তেলাপোকা, ১ টিকটিকিকে মেরে স্ট্যাটেস্টিকাল অভজার্ভেসনে মোটামোটি কয়েকটা ব্যাপার সবগুলা টেস্ট পয়েন্টেই একই ব্যাপার ছিলো
* পিপড়ারা মসলাওয়ালা প্রোসেসড খাবারের ক্ষেত্রে (সব ক্ষেত্রেও হতে পারে) ২ বা ৩টা স্বাদের বেশি মিক্সড খাবার এভেড করে।
* কাচা মাংসে অনেক লম্বা টাইম পরে থাকার পর সেটাতে হাত দেয়, কিন্তু এটার জন্য খুব লম্বা লাইন হয় না। তবে আস্ত লাশে (ভলেন্টিয়ারড বাই টিকটিকি) সাথে সাথেই লাইন পরে তবে শুধু কালো পিপড়াদের।
* ওদের পছন্দ সম্ভবতঃ শর্করা>=চর্বি>>>প্রোটিন।
* সৈনিক পিপড়ারা সম্ভবত আগে নিজে খায় তারপর বাসার জন্য নিয়ে যায়, শরবর আর সফটড্রিংসের বেলায় ওরা কি করে কে জানে।
* মরা পিপড়াদের শরীর থেকে রিমার্কেবল কেমিকেল বের হয়, জানা জিনিস। কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করলাম, শিঙ্গে-শিঙ্গে টাচ করা ছাড়াও দুরের পিপড়ারা খবরটা পায় এমনকি নিজেদের মধ্যে যোগাযোগ করার আগেই! জীবিত পিপড়ারা আগে খাবারের গুদাম, তারপর আহত পিপড়া তারপর সব শেষে মরা পিপড়ার লাশকে বাসায় নেয়।
* পিপড়ারা মানুষের ছোট বাচ্ছাদের মত ফল, শাক সবজি পছন্দ না।
তো বাস্কেট থেকেও ওরা খাবার নেয় কিন্তু ওরা অ্যাট এ টাইমে একটা স্বাদ বেশি পছন্দ করে।

** গুগল বিবর্জিত পোস্ট।